
আসন্ন ৯নং টিলাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সামছুদ্দিন। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ও বিভিন্ন সামাজিক কাজে অংশ নেওয়ার কারণে তিনি পরিচিত একটি মুখ।
তিনি বলেন,
“ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। সবার সহযোগিতা পেলে এলাকার জন্য আরও ভালোভাবে কাজ করতে চাই।”