কুলাউড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী আয়োজন, ফ্রি মেডিকেল ক্যাম্পে সব ধর্মের মানুষের অংশগ্রহণ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎ
সবমুখর পরিবেশে মৌলভীবাজারের কুলাউড়ায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উদ্যাপন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার কুলাউড়ার মাগুরা এলাকায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, মহোৎসবের কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সমবেত প্রার্থনার মাধ্যমে। পরে শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যা ৭টা ৩