

কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে নকল প্যারাসুট তেল বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে হাতে-নাতে আটক করা হয়েছে। আজ বিকেলে টিলাগাঁও বাজারের তিজারত ভ্যারাইডিস স্টোরে সন্দেহজনকভাবে ২ নাম্বার প্যারাসুট তেল বিক্রি করতে এলে দোকানের স্বত্বাধিকারী জনাব আব্দুল কাদির নুরু বিষয়টি প্রথম নজরে আনেন।
দীর্ঘদিন ধরে এলাকায় নকল পণ্যের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। ঘটনার সময় নুরু সাহেব প্রতারককে ধরে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আসল কোম্পানির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, যাতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজারে নকল পণ্যের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এমন কার্যকলাপ দেখলে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সীমান্ত কুলাউড়া
(প্রতিনিধি)