মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ (BLDS)।
৩১ ডিসেম্বর ২০২৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনসহ বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “সংগঠনের মূল উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকা। এ কাজে সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“দিব রক্ত, গড়ব দেশ—নিরাপদ হবে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।