নিজস্ব প্রতিবেদক,সীমান্ত কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও–বাগৃহাল সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলীর সার্বিক সহযোগিতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সড়কে ইট ফেলে প্রাথমিক সংস্কারকাজ শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, সড়কটি সংস্কার হলে তাদের চলাচলে স্বস্তি ফিরবে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে। দ্রুত কাজ সম্পন্ন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
🖊️ প্রতিবেদন: মো. আবু বক্কর সিদ্দিক