1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

কুলাউড়ায় জামায়াত-শিবির কর্মীদের অভিযোগ: হামলার শিকার, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পক্ষের দাবি, তারা তিনজন একসঙ্গে স্থানীয় একটি এজেন্টের বাড়িতে ছিলেন। এ সময় তারা এজেন্টকে তাদের দায়িত্ব ও কর্মকাণ্ড বোঝানোর জন্য উপস্থিত ছিলেন। কিন্তু অভিযোগে বলা হয়েছে, বিএনপির কিছু কর্মী তাদের ওপর হামলা চালায়।
জামায়াত-শিবির নেতারা অভিযোগ করেছেন, হামলাকারীরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং জনগণকে ভুল তথ্য দিয়ে ভোট সংক্রান্ত অর্থ দেওয়া হচ্ছে বলে দাবি তুলে, জামায়াতের নেতাদের ওপর আক্রমণ চালানো হয়েছে।
অভিযোগকারী পক্ষ আরও জানিয়েছেন, এ ঘটনায় শিবির কর্মী নাজির হাম্মা ও আরও কয়েকজন জামায়াত-শিবির নেতাকর্মীর ওপরও হামলা চালানো হয়েছে।
পরবর্তীতে স্থানীয় মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সীমান্ত কুলাউড়া নিউজ
(স্লোগান)
জনগণের কথা বলি নির্ভয়ে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park