1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। যে দিনটি আনন্দ ও উৎসবের হওয়ার কথা ছিল, সেই দিনই পরিণত হয়েছে কান্না আর চিরবিদায়ের ঘটনায়।
নর্তন গ্রামের বাসিন্দা ও কাতারপ্রবাসী মো. উস্তার মিয়া দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার স্বপ্ন নিয়ে দেশে আসেন তিনি। আজ ছিল তাঁর বিয়ের দিন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী প্রস্তুত ছিলেন আনন্দঘন আয়োজনের সাক্ষী হতে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সব বদলে যায় মুহূর্তেই। পরিবারের সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উস্তার মিয়া। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
যাঁর আজ পালকিতে চড়ে নতুন জীবনের পথে যাওয়ার কথা ছিল, তিনি ঠিকই পালকিতে উঠেছেন—তবে সেটি ছিল চিরবিদায়ের পালকি। আনন্দের আয়োজন মুহূর্তেই রূপ নেয় শোকে। হাসি-আনন্দ থেমে যায়, চারদিকে নেমে আসে স্তব্ধতা।
আজ সকাল ১১টায় পারিবারিক গোরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। সবার চোখে ছিল অশ্রু আর অবিশ্বাসের ছাপ।
এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দেয়—জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যেখানে ছিল স্বপ্ন ও আয়োজন, পরের মুহূর্তেই সেখানে নেমে আসে চিরবিদায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park