
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাকিব আহমদ (২৩) নামে এক সিএনজি চালককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে রিপন মিয়াকে স্টাম্প দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা জমসেদ আলীর ছেলে সাকিব আহমদকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।