
রিপোটারঃ মো:আজিজুর রহমান সাহান
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি শুরু হবে। এতে পৌর এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
পৌর যুব বিভাগের সভাপতি মো. আবু নোমান মুয়িন এক বার্তায় জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে গৌরব ও অহংকারের প্রতীক। এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করার আহ্বান জানানো হচ্ছে।