
কুলাউড়া, মৌলভীবাজার:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মনোনয়নবঞ্চিত দলীয় নেতা আবেদ রাজা তাঁর অনুসারী নেতা-কর্মীদের সাথে নিয়ে রোডমার্চ কর্মসূচি পালন করেছেন।
শনিবার বেলা তিনটার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন চৌমোহনা এলাকা থেকে কর্মসূচির সূচনা হয়। রোডমার্চে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি প্রাইভেট কার ও বাস অংশ নেয়। কর্মসূচির পুরো সময় জুড়ে নেতা-কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আবেদ রাজা একটি খোলা জিপে দাঁড়িয়ে পথচারীদের শুভেচ্ছা জানান।
রোডমার্চটি ব্রাহ্মণবাজার থেকে শুরু হয়ে টিলাগাঁও, পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবেদ রাজা বলেন,
“আমরা বলেছিলাম, সিদ্ধান্ত গ্রহণে ভুল–ত্রুটি থাকতে পারে। তাই দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আশা করি দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।
রিপোর্টার
রিপন আহমদ
সীমান্ত কুলাউড়া প্রতিনিধি