

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এডভোকেট আবেদ রাজা’র সমর্থকদের উদ্যোগে বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গত কয়েকদিন ধরে কুলাউড়া উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থানীয় জনগণ ও সমর্থকরা অংশ নিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সুচিন্তিতভাবে মত প্রকাশ করছেন।
আয়োজকরা জানান, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে তারা নেতা পরিবর্তনের দাবিটি জানাচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জনগণ তাদের মতামত প্রকাশে যেভাবে অংশ নিচ্ছেন, তা একটি গণতান্ত্রিক দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।