1. admin@simantokulaura.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

টিলাগাঁওয়ে বিএনপির প্রার্থী শওকতুল ইসলামের গণসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত


মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু টিলাগাঁও ইউনিয়নে গণসংযোগ করেছেন। আজ রবিবার(১১ জানুয়ারি) বিকেলে তিনি ৯ নং টিলাগাঁও ইউনিয়নের বিএনপি সভাপতি হাজী আব্বাস আলীর বাড়িতে উপস্থিত হন। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি টিলাগাঁও বাজারে গণসংযোগ শুরু করেন।
বাজারের প্রতিটি দোকানে গিয়ে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারজুড়ে প্রচারণায় অংশ নেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, টিলাগাঁও ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শওকতুল ইসলাম শকু বলেন, “মানুষের কাছে গিয়ে কথা শোনা এবং তাদের সমস্যাগুলো জানা আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থনই আগামীর রাজনীতির শক্ত ভিত গড়ে দেয়।”
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে টিলাগাঁও বাজারে দিনভর রাজনৈতিক আলোচনা ও উৎসাহ দেখা গেছে।

সীমান্ত কুলাউড়া
রিপোর্টারঃ মো আবু বক্কর সিদ্দিক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park