1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে পৌর যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

রিপোটারঃ মো:আজিজুর রহমান সাহান

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হবে। এতে পৌর এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

পৌর যুব বিভাগের সভাপতি মো. আবু নোমান মুয়িন এক বার্তায় জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে গৌরব ও অহংকারের প্রতীক। এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করার আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park