1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পঠিত


মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় কুলাউড়া শহরের দুটি এবং ব্রাহ্মণবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
এ সময় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের তালিকা দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শন ও তা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park