1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

বার্ষিক শিক্ষা সফরে — সীরাজাম মুনিরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত


আজ ১৬ নভেম্বর ২০২৫, শনিবার। কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারে অবস্থিত সীরাজাম মুনিরা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় টিলাগাঁও থেকে যাত্রা শুরু হয়। শুরু থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। এবারের শিক্ষা সফরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা ভ্রমণস্থলে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেয়। দলগতভাবে শৃঙ্খলা চর্চা, পরিবেশ পরিচিতি, প্রাণীজগৎ সম্পর্কে ধারণা এবং আচরণগত শিক্ষা—এ সব কিছুই ছিল সফরের অংশ। শিক্ষকরা জানান, নিয়মিত বইয়ের পাঠের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা শিশুদের মনোজগত গঠনে বিশেষ ভূমিকা রাখে।

দিনব্যাপী ভ্রমণ শেষে বিকাল ৪ ঘটিকায় পুনরায় টিলাগাঁওয়ে ফিরে আসে সফরসঙ্গীরা। শিক্ষার্থীদের মাঝে শেখার আনন্দ, নতুন কিছু দেখার তৃপ্তি এবং সহপাঠীদের সঙ্গে কাটানো অসংখ্য স্মরণীয় মুহূর্ত ভ্রমণটিকে আরও অর্থবহ করে তোলে। আয়োজনটি সফল হওয়ায় শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

সীরাজাম মুনিরা মডেল মাদ্রাসার পরিচালনা কমিটি জানায়, আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park