1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

অর্ধশত বছরের সেবার স্বীকৃতিতে রাউৎগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ বাছিকুর রহমানকে রাজকীয় বিদায়

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও জামে মসজিদের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সুদীর্ঘ অর্ধশত বছর ধরে নিষ্ঠা, ইখলাস ও দায়িত্বশীলতার সঙ্গে মুয়াজ্জিন হিসেবে খেদমত করা হাফিজ বাছিকুর রহমান অবসর গ্রহণ করায় তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা।

রাউৎগাঁও যুবসমাজ ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে এক অনন্য আবহের সৃষ্টি হয়। দীর্ঘদিনের পরিচিত আজানের কণ্ঠের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, হুজুরের শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স-এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন,৮নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মারুফ হোসেন নাজিম, ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম বেলাল, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, ইমাম হাফিজ তাজুল ইসলাম, বর্তমান মুয়াজ্জিন হাফিজ রিয়াদুর রহমান ফাহিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুল হামিদ আসাদ, জংশন কুলাউড়ার পরিচালক তৌফিকুর রহমান তাহের, ফ্রেন্ডস ক্লাব রাউৎগাঁও-এর সভাপতি মুস্তফা ইবনে মিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের আলোচনায় হাফিজ বাছিকুর রহমানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আজানের কণ্ঠে এলাকার মানুষের ঈমানি অনুভূতি, সময়জ্ঞান ও ধর্মীয় শৃঙ্খলার প্রতিফলন ঘটেছে। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কণ্ঠে আজান শুনে নামাজে উপস্থিত হয়েছে—যা এই এলাকার ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
অনুষ্ঠানের একপর্যায়ে রাউৎগাঁও যুবসমাজের পক্ষ থেকে বিদায়ী মুয়াজ্জিন হাফিজ বাছিকুর রহমানকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত হাফিজ বাছিকুর রহমান উপস্থিত সকলের জন্য দোয়া করেন এবং দীর্ঘদিন পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ফুলেল সজ্জিত একটি গাড়ি ও অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে সম্মানের সঙ্গে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এই ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠান পুরো এলাকায় এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি করে।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রিপোটার
মো আবু বক্কর সিদ্দিক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park