1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে মদিনা শরীফে নিখোঁজ কুলাউড়ার তজমুল আলী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগরিহার গ্রামের বাসিন্দা মোঃ তজমুল আলী (৫৫) পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মদিনা শরীফ থেকে নিখোঁজ হয়েছেন।
পরিবারের বরাত জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যান। মদিনা শরীফে অবস্থানকালে একদিন হঠাৎ নিজ হোটেল থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। দুঃখজনকভাবে, হোটেল থেকে বের হওয়ার সময় তিনি তার মোবাইল ফোনটি সঙ্গে নেননি। ফলে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
পরিবারে এই ঘটনায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বয়োবৃদ্ধ বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এছাড়া দুবাইয়ে অবস্থানরত তার সন্তানরাও গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ তজমুল আলীর সন্ধান পান বা তার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের মোবাইল নম্বরগুলোতে অবিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগ নম্বর:
📞 সৌদি আরব: ০৫৪৩৮৫৯১৯৫
📞 দুবাই (জাহাঙ্গীর আলম): +৯৭১ ৫৬৯৭১৮২৭৫
একটি তথ্যই পরিবারকে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park