
শিক্ষার্থীরা ভ্রমণস্থলে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেয়। দলগতভাবে শৃঙ্খলা চর্চা, পরিবেশ পরিচিতি, প্রাণীজগৎ সম্পর্কে ধারণা এবং আচরণগত শিক্ষা—এ সব কিছুই ছিল সফরের অংশ। শিক্ষকরা জানান, নিয়মিত বইয়ের পাঠের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা শিশুদের মনোজগত গঠনে বিশেষ ভূমিকা রাখে।
দিনব্যাপী ভ্রমণ শেষে বিকাল ৪ ঘটিকায় পুনরায় টিলাগাঁওয়ে ফিরে আসে সফরসঙ্গীরা। শিক্ষার্থীদের মাঝে শেখার আনন্দ, নতুন কিছু দেখার তৃপ্তি এবং সহপাঠীদের সঙ্গে কাটানো অসংখ্য স্মরণীয় মুহূর্ত ভ্রমণটিকে আরও অর্থবহ করে তোলে। আয়োজনটি সফল হওয়ায় শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
সীরাজাম মুনিরা মডেল মাদ্রাসার পরিচালনা কমিটি জানায়, আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।