1. admin@simantokulaura.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিলাগাঁও–দড়িতাজপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা; দ্বিগুণ বেড়েছে যানবাহনের ভাড়া ব্লাড লাইফ ডোনার সোসাইটি বাংলাদেশ কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কের বেহাল অবস্থা, সংস্কারের দাবি স্থানীয়দের ব্লাড লাইফ ডোনার সোসাইটি – Blood Life Donor Society হাজী আব্বাস আলী সাহেবের সার্বিক সহযোগিতায় টিলাগাঁও-টু-বাগৃহাল রাস্তার সংস্কার ৫ দিন আগেই খেজুরের হিসাব দিয়েছিলেন জামায়াতের এমপি কামরুল হাসান মিলন — দুর্বল প্রচারণায় জানলো না দেশবাসী কুলাউড়ায় যুবককে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন সিএনজি চালক আটক মৌলভীবাজারে আদর্শ মেসে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা জাতীয় ক্বেরাত প্রতিযোগিতায় কুলাউড়ার কুলসুমার কৃতিত্ব বিয়ের দিনে চিরবিদায়: প্রবাসী উস্তার মিয়ার আকস্মিক মৃত্যু

কুলাউড়ায় আগুনে দগ্ধ হয়ে এক বছরের রায়হানের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ রায়হান আহমেদ (১) আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ডিসেম্বর) সকাল প্রায় ১১টার দিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে রায়হানের নানাবাড়িতে। স্থানীয়দের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং শিশুটির শরীরে লেগে যায়।

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির নানি বাড়িতে ছিলেন না। রায়হানের মা তাকে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে কাজে ছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি ছুটে আসেন। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন,
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরিবারের আবেদনে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সীমান্ত কুলাউড়া
Theme Customized By Shakil IT Park