

মৌলভীবাজার – আজ সকাল ১১:৩০ মিনিটে উপজেলা জামায়াতের কার্যালয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান, আব্দুল হামিদ খান, সেক্রেটারী বেলাল আহমেদ চৌধুরী, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রবাসী কমিউনিটি নেতা আলাউদ্দিন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য তারিকুল ইসলাম খান, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখারসহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বক্তব্যে বলেন,
“আমি এই কুলাউড়ারই সন্তান। কুলাউড়ার প্রতি ইঞ্চি মাঠি আমার রক্তের সাথে মিশে গিয়েছে। আমি আমার কুলাউড়ার সকল প্রবাসী ভাইদের প্রতি, মা-বোনদের প্রতি এবং সকল সম্মানিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞ। আমার এই নির্বাচনকালীন সময়ে যারা শ্রম-ঘাম, অর্থ-মেধা বিলিয়ে দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ শোধ করার মত নয়।”
বৈঠকটি উপজেলায় নির্বাচনী প্রস্তুতি ও কৌশল পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।